জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন ২১ ব্যক্তিন্ডপ্রতিষ্ঠান

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০৮:১২ এএম

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকন্ড২০১৯ন্ডএর জন্য নির্বাচিত হয়েছে সারা দেশের ২১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান। গত রবিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক আদেশে এ কথা জানানো হয়।

এ বছর প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নওগাঁ সদর উপজেলার কীর্ত্তীপুরন্ড২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা খাতুন, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক গাজীপুরের কাপাসিয়া উপজেলার নলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এসএম শফিকুল আলম, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা খায়রুন নাহার লিপি, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইলের মির্জাপুরের বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ স্কুল ম্যানেজিং কমিটি (এসএমসি) সভাপতি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার দেওয়ান শামসুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ডা. হরিপদ রায়, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী খুলনার কয়রা উপজেলার কয়লাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএম হুসাইন বিল্লাহ, শ্রেষ্ঠ কাব শিক্ষক পাবনার ঈশ্বরদী উপজেলার আরামবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো. নওশের আলী, শ্রেষ্ঠ কর্মচারী মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. আবু বক্কার সিদ্দিক, শ্রেষ্ঠ সহকারী ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ইন্সট্রাক্টর মো. আবু সাঈদ ভূঁইয়া, শ্রেষ্ঠ ইউআরসি/টিআরসি ইন্সট্রাক্টর নেত্রকোনা সদর উপজেলার নূরজাহান বেগম বিউটি, শ্রেষ্ঠ সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার ঝিনাইদহের মহেশপুর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান, শ্রেষ্ঠ উপজেলা/থানা শিক্ষা অফিসার গাজীপুরের কালিয়াকৈর উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, শ্রেষ্ঠ প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) লালমনিরহাট পিটিআই, শ্রেষ্ঠ পিটিআই ইন্সট্রাক্টর কক্সবাজার পিটিআইয়ের মো. নুরুল আলম, শ্রেষ্ঠ পিটিআই সুপারিনটেন্ডেন্ট ময়মনসিংহ পিটিআইয়ের রাকিবুল ইসলাম তালুকদার, শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) মাগুরার ডিপিইও কুমারেশ চন্দ্র গাছি, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনামগঞ্জ সদর উপজেলার ইউএনও ইয়াসমিন নাগার রুমা, শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) টাঙ্গাইলের ডিসি মো. শহীদুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলার পরিষদ চেয়ারম্যান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম এবং ঝরে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছেন এমন প্রধান শিক্ষক হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দেব পদক পেতে যাচ্ছেন।

জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রাথমিক অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে পাঠানো হয়েছে। এখন মহাপরিচালক পদক প্রদানের অনুষ্ঠানের আয়োজন করবেন। শিগগিরই এ পদক নির্বাচিতদের হাতে তুলে দেওয়া হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়ন্ড২ শাখা থেকে জানা গেছে, প্রতি বছর ফেব্রুয়ারিন্ডমার্চ মাসের মধ্যে এ পদক দেওয়া হয়ে থাকে। এ বছর করোনা সংক্রমণের কারণে এ অনুষ্ঠানের আয়োজন করা যায়নি। এদিকে বছর শেষ হয়ে আসায় ২০২০ সালের পদকের মূল্যায়ন কার্যক্রমও শিগগিরই শুরু করে। এ কারণে দ্রুত ২০১৯ সালের পদক বিতরণ কার্যক্রম শেষ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত