বাংলাদেশ শিপিং করপোরেশন
পদ ও যোগ্যতা : মহাব্যবস্থাপক (জাহাজ মেরামত) ১ জন। প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক/মোটর) এবং উক্ত সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৫ বছরের অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা নেভাল আর্কিটেচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ ১২ বছরের অভিজ্ঞতা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ৬৪০০০-৭৪৮৮০ টাকা।
মহাব্যবস্থাপক (ডিপিএ অ্যান্ড সিএসও) ১ জন। প্রথম শ্রেণির ইঞ্জিনিয়ারিং অফিসার অথবা প্রথম শ্রেণির ডেক অফিসার (মাস্টার মেরিনার) এবং সমুদ্রগামী জাহাজে মাস্টার/প্রধান প্রকৌশল হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ৬৪০০০-৭৪৮৮০ টাকা।
মহাব্যবস্থাপক (ওয়ার্কশপ) ১ জন। প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (মোটর) এবং উক্ত সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৩ বছর এবং অফিসে ৩ বছরের অভিজ্ঞতা অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা নেভাল আর্কিটেচার বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ ১২ বছরের অভিজ্ঞতা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ৬৪০০০-৭৪৮৮০ টাকা।
মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন অ্যান্ড অপারেশন/চার্টারিং) ১ জন। প্রথম শ্রেণির কম্পিটেন্সি সার্টিফিকেট (ডেক) এবং উক্ত সার্টিফিকেটপ্রাপ্তির পর সমুদ্রগামী জাহাজে ৫ বছরের অভিজ্ঞতা অথবা ২য় শ্রেণির সমমান ডিগ্রিসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি পাস এবং সংশ্লিষ্ট কাজে ১২ বছরের অভিজ্ঞতা। ২৫ মার্চ ২০২০ তারিখে বয়স সর্বোচ্চ ৪৫ বছর। বেতনক্রম : ৬৪০০০-৭৪৮৮০ টাকা।
আবেদন ১৫ নভেম্বর ২০২০ পর্যন্ত সচিব, বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম এই ঠিকানায় সব কাগজপত্রের প্রিন্ট করা কপি এবং [email protected] এই ইমেইলে স্ক্যান করা কপি পাঠানো যাবে। যোগাযোগ : বাংলাদেশ শিপিং করপোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম। ওয়েব :www.bsc.gov.bd
সূত্র : যুগান্তর, ৪ সেপ্টেম্বর, পৃষ্ঠা ১৩
এবং প্রথম আলো, ২১ অক্টোবর, পৃষ্ঠা ১২
বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী
পদ ও যোগ্যতা : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ১ জন। বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষ। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ এবং বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে কমপক্ষে বাংলায় ৩০ এবং ইংরেজিতে ২৫ শব্দের গতি থাকতে হবে। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা।
হিসাবরক্ষক ২ জন। বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের পাস। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ এবং বাংলায় ২০ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা।
৩১ অক্টোবর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ারে আবেদন জমা দেওয়া যাবে ২২ নভেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে www.rajshahidvi.gov.bd এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী
সূত্র : প্রথম আলো, ২২ অক্টোবর, পৃষ্ঠা ১৩
গ্রন্থনা : আনিকা তাহসিন
