গুগলের পিক্সেল ৫ ফোনে অভিনব চার্জিং ফিচার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ০১:৫০ এএম

গুগল পিক্সেল ৫ ফোনে রয়েছে অসাধারণ ফিচার। মেটাল বডির এই স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে ওয়্যারলেস চার্জিং ফিচার। সম্প্রতি এক বিবৃতিতে কীভাবে এই চার্জিং ফিচার কাজ করবে তা জানিয়েছে গুগল। পিক্সেল ৫ স্মার্টফোনে যে জায়গায় অ্যালুমিনিয়াম শেল রয়েছে, তার মধ্যেই একটি বড় কাটআউট আছে। সেই কাটআউটেই কাজ করবে ওয়্যারলেস চার্জিং কয়েল। পিক্সেল ৫ ফোনের বাইরের বায়ো-রেজিন প্লাস্টিক গ্রাহককে এক নিরবচ্ছিন্ন পৃষ্ঠের অভিজ্ঞতা দেবে।

পিক্সেলের অন্যান্য স্মার্টফোনের মতোই এর ডিজাইন হলেও বদল রয়েছে কেবল ফিচারে। ভলিউম রকারের কাছে নতুন ৫জি অ্যানটেনা যোগ করা হয়েছে। এর আগে গুগল পিক্সেল ৪ স্মার্টফোনের স্ক্রিন বা ডিসপ্লে নিয়ে বেশ কিছু অভিযোগ এসেছিল। সেগুলো দূর করতে পিক্সেল ৫ স্মার্টফোনের ডিসপ্লে এবার আরও ত্রুটি বিচ্যুতিহীন করা হয়েছে। পিক্সেল ৪ এর মতো পিক্সেল ৫এ-ও ব্যবহার করা হচ্ছে মেইনবোর্ড। এর মাধ্যমেই ফোনের ব্যাটারি আরও শক্তিশালী হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত