যুক্তরাষ্ট্রে নির্বাচনী উত্তাপের মধ্যেই দেশটির বিভিন্ন স্থানে ট্রাম্পবিরোধী বিক্ষোভ হয়েছে। গত মঙ্গলবার রাতে রাজধানী ওয়াশিংটনের বাইরে লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, রালে, নর্থ ক্যারোলিনা, পোর্টল্যান্ড, ওরেগন এবং নিউ ইয়র্কের মতো শহরগুলোতেও এ বিক্ষোভ হয় বলে জানিয়েছে বিবিসি।
ওয়াশিংটনের বিক্ষোভে অংশ নেয় কয়েকশ মানুষ। বিক্ষোভের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। শোনা যায় আতশবাজির শব্দ।মোটাদাগে বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। তবে হোয়াইট হাউজের বাইরে সংঘাতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যম এনবিসি নিউজ জানিয়েছে, ধস্তাধস্তির পর তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিবিএস নিউজের প্রতিবেদক ক্রিস্টিনা রুফিনি জানিয়েছেন, ‘এক ধরনের ধোঁয়া বোমা’ ব্যবহার করা হয়েছে বলে তার কাছে মনে হয়েছে। সহিংসতার আশঙ্কায় ভোটের আগেই অনেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দরজা-জানালা বন্ধ করে দেন। তবে নির্বাচনী উত্তাপ থাকলেও এখনো পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো সংঘাত-সহিংতার খবর পাওয়া যায়নি।
ওয়াশিংটন ডিসির ক্যাপিটালে মিছিলের কারণে যান চলাচল বিঘিœত হয়, কোথাও কোথাও আতশবাজিও পোড়ানো হয়। মিছিল থেকে সেøাগান ওঠে ‘আমরা যদি বিচার না পাই, তারাও শান্তিতে থাকতে পারবে না!’ হোয়াইট হাউজের বাইরে হাতাহাতির মতো ঘটনারও খবর পাওয়া গেছে। সেখানে তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে এনবিসির খবরে জানানো হয়েছে।
