স্প্যারো অ্যাপারেলসকে ঋণের চেক হস্তান্তর

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১১:৫৪ পিএম

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে  ‘প্রোগ্রাম টু সাপোর্ট সেফটি রেট্রোফিটস অ্যান্ড এনভায়রনমেন্ট আপগ্রেডস ইন দ্য বাংলাদেশি রেডিমেড গার্মেন্টস (আরএমডি) সেক্টর প্রজেক্টস’ শীর্ষক প্রকল্পের আওতায় স্প্যারো অ্যাপারেলস লিমিটেডকে প্রাক অর্থায়নের ঋণের চেক হস্তান্তর করেছে বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবু ফরাহ মো. নাছের স্প্যারো অ্যাপারেলসের প্রতিনিধির হাতে ১৪ কোটি ৭৫ লাখ ৫০ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. আবদুল মান্নান, উপ-মহাব্যবস্থাপক নওশাদ মোস্তফা প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত