ইন্টিগ্রেটেড মাস্টারপ্ল্যান প্রণয়ন হচ্ছে : তাপস

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ০৬:৪৪ এএম

সব সংস্থার মাস্টারপ্ল্যান সমন্বয় করে ইন্টিগ্রেটেড মাস্টারপ্ল্যান ফর ঢাকা সিটি প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

গতকাল বৃহস্পতিবার বিশ্ব নগর দিবস উপলক্ষে নগর ভবন হতে জুম প্ল্যটফরমের মাধ্যমে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন, বাংলাদেশের ঢাকা কেন্দ্র আয়োজিত কারিগরি আলোচনা সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির মেয়র এ কথা বলেন।

মেয়র তাপস বলেন, বিভিন্ন সংস্থা তাদের কার্যক্রমকেন্দ্রিক মাস্টারপ্ল্যান প্রণয়ন করেছে। কিন্তু সেগুলো প্রকল্পকেন্দ্রিক। আমরা কোনোটাই বাদ দিচ্ছি না। আমরা সবগুলোকে (সব সংস্থার মাস্টারপ্ল্যানকে) সমন্বয় করে একটা ‘ইন্টিগ্রেটেড মাস্টারপ্ল্যান ফর ঢাকা সিটি’ প্রণয়ন করতে যাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত