বালু উত্তোলনের প্রতিবাদে মেঘনায় মানববন্ধন

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১১:১৭ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকেলে চালিভাঙ্গা ইউনিয়নের রামপ্রসাদেরচর এলাকায় নদীর পাড়ের বাসিন্দারা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বক্তব্য দেন চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার।

রামপ্রসাদেরচর গ্রামের অ্যাডভোকেট জয়নুল আবেদিন বলেন, গত কয়েক বছরে সরকারের বিভিন্ন মহলে একাধিকবার আবেদন করেও অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে ব্যর্থ হচ্ছি। বালু উত্তোলনের ফলে আমাদের গ্রামের অনেক পরিবার ঠিকানাহীন হয়েছে। অব্যাহত বালু উত্তোলনের কারণে আমরা নদীভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছি।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় বলেন, এখানে ইজারাকৃত দুটি বালুমহালের মধ্যে একটিতে হাইকোর্টের স্থগিতাদেশ রয়েছে। একাধিকবার মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার জব্দসহ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানাও করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত