চাঁদা না দেওয়ায় মার্কেটের কাজ বন্ধের অভিযোগ

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ০১:১৪ এএম

রাজধানীর উত্তরখান থানার মাস্টারপাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় কলাবাগান বিসমিল্লাহ মার্কেটের সংস্কারকাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উত্তরখান থানায় জিডি ও এলাকায় বিক্ষোভ করেছেন দোকানমালিকরা।

বিসমিল্লাহ মার্কেটের ম্যানেজার রিয়াজুল ইসলাম গত ২ সেপ্টেম্বর করা জিডিতে অভিযোগ করেন, মার্কেটের দোকানগুলো সংস্কার করার সময় স্থানীয় একটি চক্র ৫ লাখ টাকা চাঁদা চায়। এরপর গত ৩০ আগস্ট কাজ করার সময় মিস্ত্রিদের মারধর করে স্থানীয় আবু জাফর ওরফে রাতুল, জিলনসহ কয়েকজন।

উত্তরখান থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘বিরোধ মীমাংসার জন্য দোকান মালিক সমিতির নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত