আসন্ন সিরাজগঞ্জ-১ (সিরাজগঞ্জ আংশিক-কাজিপুর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ের জন্য ভোট চাইলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা ও ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দিলীপ কুমার রায়। গতকাল শনিবার দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে অনুষ্ঠিত নাসিমের স্মরণসভায় দলীয় প্রার্থীর জন্য ভোট চান তিনি।
×
