গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম নিজাম উদ্দিন (৪২)। গতকাল শনিবার সকাল পৌনে ৮টার দিকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ফেনী সদর থানার দেবীপুর এলাকার ফজলের রহমানের ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শফিকুল ইসলাম জানান, ২০০৮ সালে হত্যা মামলায় ফেনীর আদালতে মৃত্যুদ-ে দ-িত হন নিজাম উদ্দিন। পরে উচ্চ আদালতে আপিল করলে তার সাজা মৃত্যুদ-ের পরিবর্তে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। ২০১২ সাল থেকে নিজাম উদ্দিন এ কারাগারে বন্দি ছিলেন। শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন নিজাম উদ্দিন। এ সময় প্রথমে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৮টার দিকে নিজাম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
