বাইডেনের জয়ে মাতোয়ারা মার্কিন ক্রীড়া তারকারা

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১১:৪০ এএম

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন জয় পাওয়ার পর উচ্ছ্বাসে ভাসছেন দেশটির ক্রীড়া তারকারা। তারা বলছেন, চার বছর ডোনাল্ড ট্রাম্পের অধীনে অস্থির সময়ের পর গণতন্ত্রের প্রতি আস্থা ফিরেছে তাদের।

বাইডেনের জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন লে ব্রন জেমস, ম্যাজিক জনসন ও মেগান র‍্যাপিনোয়ের মতো যুক্তরাষ্ট্রের অ্যাথলেট তারকারা।

মার্কিন বাস্কেটবল তারকা লে ব্রন জেমস টুইটারে লিখেছেন, “আপনাদের অনেক অনেক ধন্যবাদ!!! উদযাপন করা যাক! তবে এখনো অনেক দায়িত্ব বাকি।”

গত চার বছরে বেশ কয়েকবার যুক্তরাষ্ট্রের ক্রীড়াঙ্গন নিয়েও মন্তব্য করেছেন ট্রাম্প। বিশেষ করে জেমসের একাধিকবার সমালোচনা করেছেন। এই বাস্কেটবল তারকা বাইডেনকে সমর্থন ও ভোট দিতে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের আহ্বান জানিয়েছিলেন।

চলতি বছরের মে মাসের শেষ দিকে শ্বেতাঙ্গ পুলিশ অফিসার জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ যুবককে গলায় হাঁটু চাপা দিয়ে হত্যা করলে যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ে বর্ণবাদ বিরোধী আন্দোলন। তাতে যোগ দেন দেশটির অনেক ক্রীড়া তারকা। অনেকে জাতীয় সংগীত গাওয়ার সময় হাঁটু গেড়ে বসে প্রতিবাদ জানালে তাদের সমালোচনা করেন ট্রাম্প।

বাইডেনের জয়ে যুক্তরাষ্ট্রে গণতন্ত্র ফিরে এসেছে বলে মনে করেন ফিলাডেলফিয়া সেভেনটি সিক্স ইয়ার্সের বাস্কেটবল তারকা জো ইম্বিড- “বেশ, আমেরিকা এই পদ্ধতিটাতেই (গণতন্ত্রে) আস্থা রেখেছে এবং একটা হয়েছে।”

এ ছাড়া বাইডেনের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে টুইট করেছেন হল অফ ফেমে জায়গা পাওয়া আমেরিকান সাবেক বাস্কেটবল তারকা ম্যাজিক জনসন, কাইল লরিসহ অনেকে।

বাইডেনকে ভোট দিয়ে জেতানোয় সকল কৃষ্ণাঙ্গ নারীদের ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দলের হয়ে বিশ্বকাপ জেতা র‍্যাপিনোয়ে- “থ্যাঙ্ক উই ব্ল্যাক উইমেন।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত