বিধবা বয়স্ক ও প্রতিবন্ধী ভাতা শিওরক্যাশে

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১১:৩২ পিএম

বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুবিধা ভাতা দিচ্ছে সরকার। এই সুবিধাভোগীদের ভাতার টাকা বিতরণে কাজ করছে মোবাইল ব্যাংকিং সেবা হিসেবে রূপালী ব্যাংক শিওরক্যাশ। শিওরক্যাশের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শাহাদাত খান বলেন, ‘প্রাথমিক পর্যায়ে পাইলট প্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যে ৯০ শতাংশ বিতরণ সম্পন্ন হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও সুবিধাভোগীরা নিজের শিওরক্যাশ মোবাইল অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তুলতে পারছেন।’  বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত