মাউস কেনার আগে

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১১:৫৩ পিএম

কম্পিউটারের জন্য একেকজন মানুষ একেক রকম মাউস ব্যবহার করেন। কোন কাজের জন্য কেমন মাউস ব্যবহার করা উচিত সেটি আপনার জানা নাও থাকতে পারে। এ বিষয়ে জেনে নিন কিছু তথ্য

মাউস কেনার জন্য সবার আগে বাজেট ঠিক করে নিতে হবে। একই কাজের জন্য অনেক ধরনের মাউস আছে, সেগুলোর বাজেট আপনার কাছে পুরোপুরি নাও থাকতে পারে। তাই বাজারে যাওয়ার আগে বাজেট ঠিক করে নিন।

মাউস যদি রেগুলার ইউজের জন্য হয় তবে নরমাল সেনসিটিভিটির যে কোনো মাউস কিনে ফেললেই হবে। আর্টিস্টিক কাজের জন্য মাউসের সেনসিটিভিটি একটু বেশি হতে হয়। গেমিংয়ের জন্য আলাদা মাউস বানানো হয়। তাই গেম খেলার জন্য মাউস কিনতে হলে এ ধরনের মাউসগুলো সবচেয়ে ভালো।

মাউসের সঙ্গে সঙ্গে মাউসপ্যাড ভালো নির্বাচন করাও জরুরি। আর্টিস্টিক যেকোনো কাজ বা গেমিং করার জন্য মাউসের পাশাপাশি ভালো মানের মাউসপ্যাডও ব্যবহার করতে হবে। এতে সেনসিটিভিটি বেশ ভালোভাবে চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত