ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:১৮ এএম

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল রবিবার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের খিচা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ময়মনসিংহের ফুলপুর উপজেলার কালিখা গ্রামের রফুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩২) ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার পুকুরিয়াকান্দা গ্রামের আঞ্জু মিয়ার ছেলে অটোরিকশাচালক মঞ্জু মিয়া (২৫)।

শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি নয়ন দাস জানান, গতকাল সকাল সাড়ে ৬টার দিকে বাইপাস থেকে যাত্রীদের নিয়ে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে উঠছিল অটোরিকশাটি। এ সময় ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী দুটি ট্রাক পরস্পরকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিরাজুলের মৃত্যু হয়। অটোরিকশাচালক মঞ্জুকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত