লিভারপুল-ম্যানসিটি ম্যাচে কেউ জেতেনি

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১০:১৭ এএম

সিটির মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। মোহামেদ সালাহর গোলে শিরোপাধারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন গ্যাব্রিয়েল জেসুস।

এদিন ১৩তম মিনিটে সালাহর সফল স্পটকিকে এগিয়ে যায় সফরকারীরা।

৩১তম মিনিটে দলকে সমতায় ফেরান জেসুস। ডান দিক থেকে ওয়াকারের বাড়ানো বল খুঁজে পায় ডে ব্রুইনেকে। এই মিডফিল্ডারের পাসে ডি-বক্সে বল পেয়ে প্রথম স্পর্শে নিজের দুই পায়ের মাঝ দিয়ে ফ্লিক করে একটু এগিয়ে বাঁ পায়ের শটে ঠিকানা খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

বাকি সময়ে একের পর এক আক্রমণ করে গেছে দুই দল, কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি।

আট ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছে লিভারপুল।

দিনের আরেক ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের মাঠে ১-০ গোলে জেতা টটেনহ্যাম হটস্পার সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আছে।

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সকে একই ব্যবধানে হারানো লেস্টার সিটি ১৮ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।

সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে দশম স্থানে ম্যানচেস্টার সিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত