চট্টগ্রামে বাসায় আগুনে শিশু-নারীসহ ৯ জন দগ্ধ

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১২:১৪ পিএম

চট্টগ্রামে একটি বাসায় আগুন লেগে নারী ও শিশুসহ নয়জন দগ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

রবিবার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ি এলাকার একটি ছয় তলা ভবনের উপরের তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), পিয়ারা বেগম (৬৫), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) ও সালমা জাহান (২১)।

আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহির হোসেন জানান, ছয় তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ওই বাসা থেকে দগ্ধ অবস্থায় নয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

দগ্ধ নয়জনের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত