উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনি¤œ তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার এ তাপমাত্রা রেকর্ড করা হয়।
এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘রবিবার তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি রেকর্ড করা হয়। আজ (গতকাল) তা আরও কমে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস হয়, যা চলতি শীত মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনি¤œ।’
আবহাওয়াবিদ ও স্থানীয়রা জানান, হিমালয়ের পাদদেশে হওয়ায় পঞ্চগড়ে আগেভাগে শীত অনুভূত হচ্ছে। শহরের চেয়ে গ্রামে একটু বেশি শীত পড়ছে। এখন দিনে গরম থাকলেও রাতে জেঁকে বসছে শীত, সঙ্গে ঘন কুয়াশা। মাঝেমধ্যে কুয়াশায় পুরো এলাকা ছেয়ে যাচ্ছে। সবুজ ঘাস ও গাছের পাতায় জমছে শিশির কণা। প্রকৃতির বিরূপ প্রভাবে হেমন্তকালেই এমন হচ্ছে বলে মনে করছেন তারা।
সদর উপজেলার ডোলোপাড়া গ্রামের সুমন ইসলাম জানান, রাতে তাদের কাঁথা নিতে হচ্ছে। গভীর রাতে শিশির পড়ছে। হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় লেপ-তোশক বানাতে ব্যস্ত হয়ে উঠেছেন মানুষ। শহরে শীতের পোশাক কিনতে দোকানে ভিড় বাড়ছে বলে জানান তিনি।
পঞ্চগড় জেলা পরিবেশ পরিষদের সভাপতি এবং সরকারি মহিলা কলেজের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের প্রধান মো. তৌহিদুল বারী বলেন, ‘শীত ঋতুর এখনো দেরি আছে। কিন্তু পঞ্চগড়ে প্রত্যেক দিনই তাপমাত্রা কমছে। পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ায় প্রকৃতি এমন বিরূপ আচরণ করছে।’
