অতিরিক্ত আইজিপি হিসেবে পুলিশের ৬ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে। গতকাল সোমবার তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হচ্ছেন পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী ও এস এম রুহুল আমিন, হাইওয়ে পুলিশের মল্লিক ফখরুল ইসলাম, অ্যান্টি টেররিজমের মো. কামরুল আহসান, এসবির মাজহারুল ইসলাম ও চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি ও সারদা পুলিশ একাডেমির খন্দকার গোলাম ফারুক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা আদেশ পদোন্নতি পাওয়াদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
