আইপিএলে পঞ্চম শিরোপা পেতে মুম্বাই ইন্ডিয়ান্সের দরকার ১৫৭ রান। মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত ১৩তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৫৬ রান তোলে দিল্লি ক্যাপিটালস।
টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি ক্যাপিটালস। তবে ঋষভ পন্তের সঙ্গে জুটি বেঁধে অধিনায়ক শ্রেয়াস আয়ার পরিস্থিতি সামাল দেন।
মূলত আয়ার-পন্ত জুটির প্রতিরোধের সুবাদেই দিল্লি দেড় শ রানের গণ্ডি টপকাতে সক্ষম হয়। ৫০ বলে ৬৫ রানে অপরাজিত ইনিংস খেলেছেন শ্রেয়াস আয়ার। পন্ত ৩৮ বলে ৫৬ রান করেন।
পন্তের সঙ্গে চতুর্থ উইকেটের জুটিতে ৯৬ রান যোগ করেন শ্রেয়াস। দিল্লির পক্ষে বাকিরা কেউই বলার মতো রান করতে পারেননি।
মুম্বাইয়ের পক্ষে ট্রেন্ট বোল্ট ৩০ রানে ৩ উইকেট নেন। ২৯ রানে ২ উইকেট নেন কুল্টার-নাইল। ১টি উইকেট জয়ন্ত যাদবের।
এবারের আসরে ফাইনালের আগ পর্যন্ত মোট তিনবার মুখোমুখি হয়েছে মুম্বাই ও দিল্লি। লিগ পর্বে দুই বার ও প্রথম কোয়ালিফায়ার মিলে তিনবারই জয় পেয়েছে মুম্বাই।
শ্রেয়াস আয়ারের নেতৃত্বাধীন দিল্লির সামনে ইতিহাস গড়ার সুযোগ। এই প্রথম ফাইনালে পা দেওয়া দলটির সামনে ট্রফি জেতার হাতছানি।
অন্য দিকে আইপিএলের সবচেয়ে সফল দল (চার বারের চ্যাম্পিয়ন) মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ট্রফি ধরে রাখার সুযোগ।
