অনেকে নিজেকে কোনো কাজে স্থির রাখতে পারো না। কিছুক্ষণ এদিকে মনোযোগ, কিছুক্ষণ ওদিকে। চঞ্চলতার কোনো শেষ নেই। তোমাদের জন্যই অন্যরকম ইলেকট্রনিকস-এর স্মার্ট কিট ‘ফোকাস চ্যালেঞ্জ’। এটি তোমাকে শেখাবে ধৈর্য, মনোযোগ ও অধ্যবসায়। লিখেছেন শাহেদ তামিম
কেন এই যন্ত্র
যেকোনো কাজে সফলতার অন্যতম শর্ত হলো শতভাগ মনোযোগ, ধৈর্য ও অধ্যবসায়। এই তিনটি গুণ মানুষের মধ্যে হুট করেই চলে আসে না। দীর্ঘদিনের অভ্যাসের ফলে মানুষ এসব গুণ আয়ত্ত করতে সক্ষম হয়। ‘ফোকাস চ্যালেঞ্জ’ তোমাকে সেই গুণগুলো আয়ত্ত করতে দারুণভাবে সহায়তা করবে। ফলে তুমি হয়ে ওঠবে আরও ধৈর্যশীল, আর মনোযোগী এবং আরও অধ্যবসায়ী।
চ্যালেঞ্জের ধরন
‘ফোকাস চ্যালেঞ্জ’ কিটটিতে একটি সার্কিট বোর্ডের ওপর আঁকাবাঁকা তিনটি ধাতব তার জুড়ে দেওয়া আছে। সঙ্গে আছে দুটি ছোট-বড় লুপ। ফোকাস চ্যালেঞ্জের চ্যালেঞ্জটি হলো, তারটিকে লুপের ভেতর দিয়ে এমনভাবে নিয়ে যেতে হবে যেন লুপ ও তারের মধ্যে কোনো ধরনের স্পর্শ না হয়। স্পর্শ লাগলেই চ্যালেঞ্জে হেরে যেতে হবে, শুরু করতে হবে আবার প্রথম থেকে।
সুফল
এই স্মার্ট কিট ব্যবহারে রয়েছে অনেকগুলো সুফল। যেমন এটি তোমার ডিজিটাল আসক্তি দূরত্বে সাহায্য করবে। এই চ্যালেঞ্জ করতে গিয়ে তুমি এতই মনোযোগী হয়ে পড়বে যে, মোবাইল, ল্যাপটপ, ট্যাব ইত্যাদি ডিজিটাল ডিভাইসের কথা ভুলেই যাবে। এছাড়া তোমার আব্বু-আম্মু কিংবা বড় ভাইবোনকেও এই চ্যালেঞ্জে আমন্ত্রণ জানাতে পারো। তাতে তোমার চ্যালেঞ্জ দারুণ ও উপভোগ্য হয়ে উঠবে। সময়টাও কোয়ালিটিফুল হয়ে উঠবে। তবে সবার অগোচরে স্বতঃস্ফূর্তভাবে যে সুফলটি তুমি পাবে, তা হলো তোমার মনোযোগ, ধৈর্য ও পরিশ্রমের মাত্রা দিনদিন বাড়বে। শাণিত হবে তোমার মেধা। উজ্জ্বল হবে অনাগত দিনগুলো।
