নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে আধুনিক ও নান্দনিক জলযান নামানোর চিন্তা করছে। কারও জীবিকার ওপর হাত দিতে চাই না; জীবনটা নিরাপদ করতে চাই। গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাটে ‘ওয়াটার বাস’ সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জনসচেতনতার অভাবে অনেক ধরনের ঘটনা ঘটেছে। আমরা সেজন্য বিআইডব্লিউটিএ’র মাধ্যমে মূল বন্দরের দুই পাশ থেকে ‘ওয়াটার বাস’ চালু করেছি। যেগুলো আগে ঢাকার চারপাশের নৌরুটে চলত। এখানে যারা ডিঙিনৌকা চালায় তাদের সঙ্গে কথা বলেছি। তাদের এ বিষয়ে সম্মতি রয়েছে। পাশাপাশি যাত্রীসাধারণেরও সাড়া পাচ্ছি। আমরা এ ব্যবস্থাকে আরও আধুনিক করব।
