হাবিবুল পজিটিভ

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১১:১৫ পিএম

ক্রিকেটাঙ্গনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। সিনিয়র দুই ক্রিকেটার মাহমুদউল্লাহ ও মুমিনুল হকের পর এবার আক্রান্ত হয়েছেন জাতীয় নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছেন হাবিবুল। তার স্ত্রী, সন্তানের পরীক্ষার ফল এসেছে নেগেটিভ। হাবিবুল জানিয়েছেন, ‘দুদিন প্রচণ্ড জ্বর ছিল। একটু কমার পর টেস্ট করিয়েছি, আজকে (গতকাল) ফল পেয়েছি পজিটিভ। এমনিতে খুব একটা শারীরিক সমস্যা অনুভব করছি না। সবার কাছে দোয়া প্রার্থী যেন দ্রুত সুস্থ হতে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত