পদ্মা ব্যাংকে অর্থ পাচার নিয়ে প্রশিক্ষণ

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১০:৪৪ পিএম

মিরপুর ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে সম্প্রতি পদ্মা ব্যাংকে ‘ট্রেনিং অন প্রিভেনশন অব মানিলন্ডারিং অ্যান্ড কমব্যাটিং টেররিস্ট ফাইন্যান্সিং’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু। এতে অংশ নেন ব্যাংকের চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ও এসইভিপি ফিরোজ আলম, পদ্মা ব্যাংক  ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এ এস এম আসাদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট জনাব রাশেদুল করিম প্রমুখ। প্রশিক্ষণ কার্যক্রমে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের উপমহাব্যবস্থাপক এ কে এম নূরুন্নবী । বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত