ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ০১:৪৩ এএম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মালবোঝাই ট্রাকের ধাক্কায় জাহেরা খাতুন নামে এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের গোরাপীর নামক স্থানে মালবোঝাই ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহেরা খাতুন দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর গ্রামের আশরাফুল হকের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলের সঙ্গে মোটরসাইকেলযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মেয়ের বাড়িতে যাচ্ছিলেন জাহেরা। পেছন দিক থেকে একটি মালবোঝাই ট্রাক ধাক্কা দিলে ছিটকে পড়ে যান মোটরসাইকেল আরোহীরা। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা জাহেরা ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে বলে জানায় পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত