আসন্ন ৮ উপজেলা, ৫ পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।
উপজেলা নির্বাচনে প্রার্থীরা হলেন নওগাঁর রাণীনগরে মো. আবদুর রউফ, পাবনার ঈশ্বরদীতে মো. নায়েব আলী বিশ্বাস ও বেড়ায় মো. রেজাউল হক, সাতক্ষীরার দেবহাটায় মো. মুজিবুর রহমান, যশোরের বাঘারপাড়ায় ভিক্টোরিয়া পারভীন সাথী, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মো. জাহাঙ্গীর খান চৌধুরী, নোয়াখালীর বেগমগঞ্জে শাহনাজ বেগম।
পৌরসভা নির্বাচনে প্রার্থীরা হলেন গাইবান্ধার পলাশবাড়ীতে মো. আবু বক্কর প্রধান, মাদারীপুরের রাজৈরে নাজমা রশীদ, ফরিদপুরের মধুখালীতে খন্দকার মোরশেদ রহমান, ফরিদপুর পৌরসভায় অমিতাভ বোস ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তফাজ্জল হোসেন।
১৫ ইউনিয়ন পরিষদের মধ্যে কুড়িগ্রামের রৌমারীর দাঁতভাঙ্গায় এস এম রেজাউল করিম, বন্দবেড়ে মো. আবদুল কাদের ও চর শৌলমারীতে কে এম ফজলুল মণ্ডল; চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের দলদলীতে মো. আরজেদ আলী; সিরাজগঞ্জের তাড়াশের মাধাইনগরে মো. আবদুল হান্নান; বরিশালের মেহেন্দিগঞ্জের উত্তর উলানিয়ায় মো. নূরুল ইসলাম ও দক্ষিণ উলানিয়ায় কাজী আবদুল হালিম; নরসিংদীর মনোহরদীর গোতাশিয়ায় মো. মতিউর রহমান; শরীয়তপুরের ভেদরগঞ্জের ডিএমখালীতে মহসিন হক বেপারী; ময়মনসিংহের নান্দাইলের জাহাঙ্গীরপুরে মোহাম্মদ আলী; হবিগঞ্জ সদরের রাজিউড়ায় বদরুল করিম দুলাল; মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে সিএম জয়নাল আবেদীন; কুমিল্লার মুরাদনগরের রামচন্দ্রপুরে (উত্তর) মোহাম্মদ ইকবাল সরকার এবং রাঙ্গামাটির সদরের মগবানে বিনিময় চাকমা ও বিলাইছড়ির বড়থলিতে সত্য চন্দ্র ত্রিপুরা।
