নিজেকে চুরি হওয়া থেকে ঠেকাল রোবট নিজেই!

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০৭:০৯ পিএম

মালিকের অজান্তেই তার রোবট নিয়ে যাচ্ছিল চোর। তবে এই চুরি ঠেকিয়ে দিয়েছে ওই রোবট নিজেই। জার্মানি সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর দিয়েছে।

ইউরোপের বাসিন্দাদের অনেকেই বাসা পরিষ্কার রাখতে একটি বিশেষ ধরনের রোবট ব্যবহার করে থাকেন। বাসা পরিষ্কার ছাড়াও ঘাস কাটতে পারে এমন রোবট।

জার্মানির বাজার থেকেই লিপস্টাট শহরের এক বাসিন্দাও এমন একটি রোবট কিনেছিলেন। ঘরোয়া কাজে সেটি ব্যবহার করতেন।

শুক্রবার স্থানীয় পুলিশ জানায়, প্রতি সপ্তাহের মতো মঙ্গলবারেও তিনি রোবটকে ঘাস কাটতে লাগান।

কিন্তু কিছুক্ষণ পরই তার মোবাইলে একটি মেসেজ আসে। রোবট নিয়ন্ত্রণ করে যে অ্যাপ, সেটি তাকে ওই মেসেজ পাঠায়। এতে দেখা যায়, রোবটটি ঠিকভাবে কাজ করতে পারছে না, কারণ সেটি উল্টে গিয়েছে৷

বাইরে বেরিয়ে তিনি দেখেন এক ব্যক্তি তারই ঘাস কাটার রোবট বগলদাবা করে চলে যাচ্ছে৷ চুরির মুহূর্তে ধরা পড়ে যাওয়ায় রোবট হাত থেকে ফেলে পালিয়ে যায় সেই ব্যক্তি৷

পুলিশ জানায়, আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে এখনও সেই চোরের হদিস পাওয়া যায়নি। তবে কেউ এ বিষয়ে কাউকে সন্দেহ হলে তথ্য দিতে আহ্বান করেছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত