মিরপুরে পুরোদমে অনুশীলন করলেন সাকিব

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ০৭:২৫ পিএম

নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো পুরোদমে অনুশীলন করলেন সাকিব আল হাসান। রবিবার ব্যাটিং-বোলিং দুই দিকটাই ঝালিয়ে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

২৪ নভেম্বর শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের এই করপোরেট আসরে জেমকন খুলনার হয়ে খেলবেন সাকিব। নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতা মূলক ক্রিকেটেও ফেরা হবে তাতে। তাই মাঠে নামার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সাকিব।

এদিন ব্যাটিংয়ের সময় সাবলীল তো ছিলেনই, নেটে আল আমিন হোসেন, শফিউল ইসলাম, হাসান মাহমুদ, মেহেদী হাসান রানাদের খেলছিলেন বেশ আক্রমণাত্মক মেজাজে।

ব্যাটিংয়ের পর বোলিংও করেছে সাকিব। এ সময় তার ছোটবেলার কোচ মোহাম্মদ সালাউদ্দিন ছিলেন সঙ্গে।

এদিন মুশফিকুর রহিমও নেটে ব্যাটিং করেছেন। অনুশীলন করেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত