করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১২ নভেম্বর দিবাগত রাত ১টা থেকে লাইফ সাপোর্টে ছিলেন দেশের অন্যতম সফল অভিনেতা আজিজুল হাকিম। ১৫ নভেম্বর, রবিবার সন্ধ্যায় জানা যায় আজিজুল হাকিমকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ-তে স্থানান্তর করা হয়। কারণ, লাইফ সাপোর্ট ছাড়াই আজিজুল হাকিম এখন শ্বাস নিতে পারছেন।
জিনাত হাকিম বলেন, ‘রবিবার সন্ধ্যা থেকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে আজিজুল হাকিমকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে। ড. মহিউদ্দীনের তত্ত্বাবধানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
ছেলে মুহাইমিনকে নিয়ে হাকিম দম্পতিএর আগে ১০ নভেম্বর নমুনা পরীক্ষায় আজিজুল হাকিমের সঙ্গে তার স্ত্রী জিনাত হাকিম ও ছেলে মুহাইমিন রেদোয়ান হাকিমেরও পজিটিভ ফল আসে। চিকিৎসকের পরামর্শে তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। ১২ নভেম্বর আজিজুল হাকিমের অবস্থার অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। নেওয়া হয় লাইফ সাপোর্টে।
