মালদ্বীপ সৈকতে একান্তে টাইগার-দিশা

আপডেট : ১৬ নভেম্বর ২০২০, ১১:৩৭ পিএম

লকডাউন শিথিল হতেই বলিউড তারকারা দম ফেলতে ছুটছেন দুবাই অথবা মালদ্বীপ। এই মুহূর্তে মালদ্বীপ আছেন বলিউডের দুই জুটি। সদ্য বিবাহিত দম্পতি কাজল আগারওয়াল ও গৌতম কিসলু বিয়ের পর হানিমুনে গেছেন সেখানে। আর লাভ বার্ড  টাইগার শ্রফ-দিশা পাটানিও গেছেন ছুটি কাটাতে। গোপনে প্লেনে উঠতে গিয়ে মুম্বাই এয়ারপোর্টে ভক্তদের চোখে ঠিকই ধরা পড়েছেন টাইগার ও দিশা। টাইগারের ইনস্টাগ্রামের ছবিতে দেখা যাচ্ছে, মালদ্বীপের সমুদ্রসৈকতে খালি গায়ে হলুদ রঙের হাফ প্যান্ট পরে আছেন তিনি। আর প্যান্টের দৈর্ঘ্য ছোট হওয়ার জন্য দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘আমার প্যান্টের দৈর্ঘ্যকে ক্ষমাসুন্দর চোখে দেখবেন। লকডাউনে আমার প্যান্ট ছোট হয়ে গেছে অথবা পা লম্বা হয়ে গেছে।’ আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্রে গোসল করছেন টাইগার। পেছনে তিনটি জাহাজও দেখা যাচ্ছে। ওই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিশ^কে বাঁচাতে আমাদের সাধ্যমতো সবকিছুই করতে হবে।’ ভক্তদের আশা মিটিয়ে একের পর এক ছবি পোস্ট করছেন টাইগার। অন্যদিকে দিশা পাটানির ইনস্টাগ্রামে সমুদ্রের ছবি, সমুদ্রের ভিডিও আর নিজের ছবি। ভক্তদের একেবারে নিরাশ করেননি দিশা। সৈকতে বিকিনি পরা দুটি ছবি শেয়ার করেছেন দিশা। দুজন আলাদা আলাদা ছবি দিলেও একসঙ্গে কোনো ছবি দেননি কেউই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাই মজা করে লিখেছেন, ‘হয়তো একজন আরেকজনের ছবি তুলে দিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত