নবম-দশম শ্রেণি : হিসাববিজ্ঞান

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১২:৪৮ এএম

অষ্টম অধ্যায় : নগদান বই

বহুনির্বাচনী

(গতকালের পর)

১৩. নগদ বাট্টার উদ্ভব হয় কখন?

ক. নগদে প্রাপ্তি ঘটলে

খ. নগদে দেনা-পাওনা পরিশোধ করলে

গ. ধারে ক্রয়-বিক্রয় করলে

ঘ. নগদে ক্রয়-বিক্রয় করলে

১৪. কারবারি বাট্টা নগদান বইয়ের কোন দিকে বসে?

ক. ডেবিট দিকে   

খ. বহির্ভূত থাকবে

গ. ক্রেডিট দিকে  

ঘ. উভয় দিকে

১৫. পাওনাদার বারিককে ৫,০০০ টাকা ৭% বাট্টায় পরিশোধ করা হলো। এখানে বাট্টা কত টাকা?

ক. ৩০০ টাকা      খ. ৩৫০ টাকা

গ. ৪০০ টাকা      ঘ. ৪৫০ টাকা

১৬. প্রাপ্ত চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। ৭,০০০ টাকা যা প্রত্যাখ্যাত হয়েছে, তিনঘরা নগদান বইয়ে এটি কীভাবে লিপিবদ্ধ হবে?

ক. ক্রেডিট দিকে ব্যাংক ঘরে ৭,০০০ টাকা

খ. ডেবিট দিকে ব্যাংক ঘরে ৭,০০০ টাকা

গ. ক্রেডিট দিকে নগদের ঘরে ৭,০০০ টাকা

ঘ. ডেবিট দিকে নগদের ঘরে ৭,০০০ টাকা

১৭. কন্ট্রা দাখিলার অন্তর্ভুক্ত

i. নগদ উত্তোলন

ii. ব্যাংক থেকে উত্তোলন

iii. ব্যাংকে জমাদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                         খ. i ও iii

গ. ii ও  iii                      ঘ. i, ii ও iii

১৮. তিনঘরা নগদান বইতে উভয় দিকের বাট্টা কলামের মোট যোগফল

i. পৃথক পৃথক লেখা হয়

ii. মোট পার্থক্য নির্ণয় করা হয়

iii. পার্থক্য নির্ণয় করা হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                    ঘ. i, ii ও iii

১৯. অগ্রিম ভাড়া প্রদান কোথায় লিপিবদ্ধ হবে?

ক. নগদ প্রাপ্তি জাবেদায়   

খ. নগদ প্রদান জাবেদায়

গ. সমাপনী দাখিলায়        

ঘ. প্রারম্ভিক দাখিলায়

২০. নগদ প্রাপ্তি ও নগদ প্রদানের পার্থক্যকে কী বলে?

ক. মুনাফা                       খ. উদ্বৃত্ত

গ. সুদ                             ঘ. বাট্টা

২১. নগদ প্রদান জাবেদার ঘর সংখ্যা কতটি?

ক. ৮টি               খ. ৯টি

গ. ১০টি             ঘ. ১১টি

২২. পুরনো আসবাবপত্র বিক্রি ৫,০০০ টাকা নগদ প্রাপ্তি জাবেদায় কোন কলামে বসবে?

ক. আসবাবপত্রের কলাম

খ. নগদ ও বিক্রির কলামে

গ. দেনাদারের কলামে

ঘ. নগদ ও অন্যান্য হিসাবের কলামে

২৩. ব্যাংকের মাধ্যমে লেনদেন নিষ্পত্তির ফলাফল কী?

ক. সহজ                        খ. ঝামেলাপূর্ণ

গ. ঝুঁকিপূর্ণ                      ঘ. নিরাপদ

২৪. আমানতকারীর ব্যাংক হিসাবের প্রতিচ্ছবি কোনটি?

ক. ব্যাংক পাস বই               

খ. জমা রসিদ

গ. ব্যাংক সমন্বয় বিবরণী       

ঘ. চেক বই

২৫. নগদান বইয়ের ব্যাংক উদ্বৃত্ত ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত গরমিলের কারণ

i. চেক প্রত্যাখ্যান

ii. ব্যাংক চার্জ

iii. ব্যাংক জমার সুদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

২৬. ব্যাংক বিবরণীর উদ্বৃত্ত ও নগদান বইয়ের ব্যাংক কলামের গরমিল দূর করার জন্য দরকার

i. গরমিলের কারণ অনুসন্ধান করা

ii. ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা

iii. ব্যাংক উদ্বৃত্ত প্রস্তুত করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                    খ. i ও iii

গ. ii ও iii                  ঘ. i, ii ও iii

২৭. ব্যাংক-সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়

i. ব্যাংক বিবরণীতে

ii. নগদান বইতে

iii. ব্যাংক সমন্বয় বিবরণতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                        খ. i ও iii

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

২৮. মালিকের প্রয়োজনে এবং ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলো। এ দুয়ের মধ্যে কী পার্থক্য থাকতে পারে?

ক. এদের উভয়ই সাধারণ দাখিলা

খ. একটি সাধারণ ও অপরটি বিপরীত দাখিলা

গ. এদের উভয়ই বিপরীত দাখিলা

ঘ. এদের মধ্যে কোনো পার্থক্য নেই

উত্তর

১৩. খ ১৪. খ ১৫. খ ১৬. ক ১৭. গ ১৮. খ ১৯. খ ২০. খ ২১. খ ২২. ঘ ২৩. ঘ ২৪. ক ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ ২৮. খ

×
সর্বশেষ সর্বাধিক পঠিত