গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ
পদ ও যোগ্যতা : প্রভাষক (ইংরেজি) ১ জন। ২য় শ্রেণিতে স্নাতক (সম্মান)সহ ২য় শ্রেণির স্নাতকোত্তর বা ইংরেজি বিষয়ে ৪ বছর মেয়াদি ২য় শ্রেণি বা সমমানের স্নাতক (সম্মান) বা সমমানের পাস। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেডে।
আইটি ইনচার্জ ১ জন। আইসিটি, কম্পিউটার, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমান অথবা ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ইন-কম্পিউটার সায়েন্স ডিগ্রি। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে।
অফিস সহকারী ১ জন। এইচএসসি বা সমমানের পাস। কম্পিউটারের কাজে অভিজ্ঞ। বেতনভাতা জাতীয় বেতন স্কেলের ১৬তম গ্রেডে। সবগুলো পদেই কোনো পরীক্ষায় ৩য় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য নয়। তিনটি পদের ক্ষেত্রেই প্রার্থীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর। আবেদন পাঠানো যাবে ২২ নভেম্বর অফিস চলাকালীন মধ্যে।
ঠিকানা : অধ্যক্ষ, গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ, বিওএফ, গাজীপুর সেনানিবাস, গাজীপুর।
সূত্র : ইত্তেফাক, ৩ নভেম্বর, পৃষ্ঠা ৫
বি-আর পাওয়ারজেন লিমিটেড
পদ ও যোগ্যতা : সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার ৭ জন। ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক। সমপদে ৫ বছরের কাজের অভিজ্ঞতা। বয়স সর্বোচ্চ ৩৫ বছর। মাসিক মূল বেতন ৭০,০০০ টাকা ও অন্যান্য ভাতা।
অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ৮ জন। ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা ও অন্যান্য ভাতা।
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) ২ জন। এইচআরএম অথবা ম্যানেজমেন্ট বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা ও অন্যান্য ভাতা।
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (কোম্পানি সেক্রেটারিয়েট) ১ জন। এইচআরএম অথবা ম্যানেজমেন্ট বা যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা ও অন্যান্য ভাতা।
অ্যাসিসট্যান্ট ম্যানেজার (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) ১ জন। কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি পাস বা এমবিএ। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মাসিক মূল বেতন ৫২,০০০ টাকা ও অন্যান্য ভাতা।
সাব-অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার ১৫ জন। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা। বয়স সর্বোচ্চ ৩০ বছর। মাসিক মূল বেতন ৪০,০০০ টাকা ও অন্যান্য ভাতা।
সিকিউরিটি সুপারভাইজার ৪ জন। অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বা সমপর্যায়ের ডিফেন্স ফোর্স কর্মকর্তা। বয়স সর্বোচ্চ ৫০ বছর। মাসিক মূল বেতন ২৩,০০০ টাকা ও অন্যান্য ভাতা।
http://brpgen.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ২৬ নভেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.brpgen.gov.bd) এই ওয়েবসাইট থেকে।
যোগাযোগ : বি-আর পাওয়ারজেন লিমিটেড, ঢাকা স্কোয়ার, বাড়ি নম্বর ১, রোড ১৩, সেক্টর ১, উত্তরা, ঢাকা।
সূত্র : ইত্তেফাক, ৩ নভেম্বর, পৃষ্ঠা ৫
গ্রন্থনা : আনিকা তাহসিন
