উপকূলীয় জেলে পরিবারের নারী সদস্যরা মৎস্য প্রক্রিয়াজাতকরণে প্রায় ৮০ শতাংশ কাজ করলেও তারা পুরুষের তুলনায় কম শ্রমের মূল্য পাচ্ছেন। তাই মৎস্য খাতে নারীর অবদান চিহ্নিত করে নীতিমালা তৈরির আবেদন জানিয়েছেন বেসরকারি সংস্থা (এনজিও) কোস্ট ট্রাস্ট।
গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘আর্থ-সামাজিকভাবে বঞ্চিত জেলে পরিবারের নারী সদস্যবৃন্দ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক জহিরুল ইসলাম ‘গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন কোস্ট ট্রাস্টের পরিচালক মোস্তফা কামাল আকন্দ, যুগ্ম পরিচালক মুজিবুল হক মুনীর প্রমুখ।
