এম্পটি স্পেস মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘হ্যামলেট মেশিন’। এটি তাদের দ্বিতীয় প্রযোজনা।
হাইনার মুলারের উত্তরাধুনিক নাটক ‘হ্যামলেট মেশিন’ নির্দেশনা দিচ্ছেন দলটির আর্টিস্টিক ডিরেক্টর নুর জামান রাজা।
উইলিয়াম শেক্সপিয়ার রচিত ‘হ্যামলেট’ নাটকের মূল চরিত্রের অভিব্যক্তিবাদ নিয়ে রচিত এ প্রযোজনা, বাংলায় অনুবাদ করেছেন প্রয়াত জাতীয় অধ্যাপক কবির চৌধুরী।
১ অক্টোবর থেকে এম্পটি স্পেস নাটকটির মহড়া শুরু করেছে।
বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন গোলাম শাহারিয়ার সিক্ত, ফকির বিপ্লব, লোবা আহম্মেদ, স্বাধীন বিশ্বাস, আরিফ, বাঁধন, আবিদ, বাপ্পি, দুর্জয়, প্রমি, জ্যোতি, নাইম, টুশি।
ফেব্রুয়ারি মাসে ‘হ্যামলেট মেশিন’-এর উদ্বোধনী মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে বলে জানান দলটির সভাপতি গোলাম শাহারিয়ার সিক্ত।
