চাকরি

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:০০ পিএম

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের

কার্যালয়, কিশোরগঞ্জ

পদ ও যোগ্যতা : স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর ১ জন। অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত। কম্পিউটার টাইপিং গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দ। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। প্রসেস সার্ভার ৩ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮৫০০-২০৫৭০ টাকা। অফিস সহায়ক ৩ জন। এসএসসি বা সমমানের পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ২৪ নভেম্বর ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয়, কিশোরগঞ্জ এই ঠিকানায় আবেদন জমা দেওয়া যাবে ২৪ নভেম্বর ২০২০ অফিস চলাকালীন সময় পর্যন্ত। আবেদন ফরম পাওয়া যাবে (www.forms.gov.bd) এই ওয়েবসাইটে।

সূত্র : সমকাল, ১১ নভেম্বর, পৃষ্ঠা ৬

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)

পদ ও যোগ্যতা : অফিস সুপারিনটেনডেন্ট ১ জন। স্নাতক বা সমমানের পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। হিসাবরক্ষক ১ জন। বাণিজ্যে স্নাতক বা সমমানের পাস। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। স্টোর কিপার ১ জন। স্নাতক বা সমমানের পাস। বেতনক্রম : ১০২০০-২৪৬৮০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর http://ntrca.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১০ ডিসেম্বর ২০২০ বিকেল ৫টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন-পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.ntrca.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ), রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার (৪র্থতলা), ৩৭/৩/এ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা।

সূত্র : এনটিআরসিএ ওয়েবসাইট

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

পদ ও যোগ্যতা : সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ২ জন। বৈদ্যুতিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৪ জন। মেকানিক্যাল অথবা পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা পাস। বেতনক্রম : ১৬০০০-৩৮৬৪০ টাকা। ২৫ মার্চ ২০২০ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর। jobscpa.org এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে ১২ ডিসেম্বর ২০২০ রাত ১২টা পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন-পদ্ধতিসহ অন্যান্য তথ্য জানা যাবে (www.cpa.gov.bd) এই ওয়েবসাইট থেকে। যোগাযোগ : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বন্দর ভবন, চট্টগ্রাম।

সূত্র : ইত্তেফাক, ৭ নভেম্বর, পৃষ্ঠা ১১

গ্রন্থনা : আনিকা তাহসিন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত