ওয়াশিং মেশিনে কাপড়-চোপড় পরিষ্কার করা হয় সাধারণত। তবে পোশাক ছাড়াও এমন অনেক জিনিস রয়েছে যেগুলো সহজেই ওয়াশিং মেশিনের সাহায্যে পরিষ্কার করা যায়। জেনে নিন সে জিনিসগুলো সম্পর্কে
কাপড়ের ব্যাগ : পরিবেশ সুরক্ষায় সচেতন অনেকেই এখন বাজারের জন্য প্লাস্টিকের বদলে কাপড়ের ব্যাগ ব্যবহার করেন। কাঁচা শাক-সবজি ও ফলমূলের কারণে অনেক সময় এই ব্যাগগুলো দ্রুত নোংরা হয়ে যায়। চাইলে সহজেই এই ব্যাগগুলো ওয়াশিং মেশিনে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন।
ইয়োগা ম্যাট : ইয়োগা করার জন্য যে ম্যাট ব্যবহার করা হয় চাইলে সেটিও সহজেই ওয়াশিং মেশিনে ধুয়ে নেওয়া যায়। চাইলে এর সঙ্গে ধোয়ার জন্য তোয়ালেও দেওয়া যায়। এগুলো পরিষ্কারের সময় মেশিন হালকাভাবে চালান। এক্ষেত্রে গরম পানি ব্যবহার করা উচিত নয়, কারণ এতে ম্যাটের কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে।
মাউস প্যাড : কাজ করতে করতে টেবিলে রাখা মাউস প্যাডেও ময়লা জমে। তবে এটি পরিষ্কারের জন্য খুব একটা আগ্রহ আমাদের থাকে না। মাউস প্যাডও ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়। এর জন্য চাইলে হালকা গরম পানি ব্যবহার করতে পারেন।
স্নিকার্স : বালতিতে ভিজিয়ে না রেখে স্নিকার্সও ওয়াশিং মেশিনে ধুয়ে নিতে পারেন। তবে এর জন্য গরম পানি নয়, ঠা-া পানি ব্যবহার করতে হবে।
বাথরুমের পর্দা : অনেক বাথরুমে গোসলের জন্য আলাদা জায়গায় পর্দা লাগানো থাকে। প্রতিবার গোসলের সময় এই পর্দা ভিজে যায়। তবে এটিকে আলাদা করে যে মাঝেমধ্যে ধোয়া উচিত সে বিষয়ে তেমন করে অনেকেই গুরুত্ব দেন না। এতেও ময়লা জমে। মেশিনের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন বাথরুমের পর্দাও।
