কস্ট অডিট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে : বাণিজ্য সচিব

আপডেট : ১৭ নভেম্বর ২০২০, ১১:৪৬ পিএম

বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন বলেছেন, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটি মহৎ পেশা। কারণ এর মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত হয়। এজন্য কস্ট অডিট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হবে।

 গতকাল মঙ্গলবার ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) আয়োজিত ‘ট্রিটমেন্ট অব ভ্যারিয়াস আইটেমস অব কস্ট ইন লাইট অব দ্য কভিড-১৯’ শিরোনামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইসিএমএবি রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায়  অংশ নেন আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন এফসিএমএ।

জাফর উদ্দিন বলেন, স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করে বলে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং একটি মহৎ পেশা। করোনাকালে প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং উৎপাদন অব্যাহত থাকায় দেশ অর্থনৈতিকভাবে এখনো দৃঢ় রয়েছে। বিভিন্ন প্রণোদনা প্যাকেজের মাধ্যমে ব্যবসা ও উৎপাদন সচল থেকেছে। তিনি কস্ট অডিট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত