বাংলাদেশ সফর

একটি টেস্ট কমানোর অনুরোধ উইন্ডিজের

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০২:২০ এএম

সবকিছু ঠিক থাকলে করোনা পরিস্থিতির মধ্যে প্রথমবারের মতো বাংলাদেশ দল আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ খেলবে উইন্ডিজের বিপক্ষে, জানুয়ারিতে, দেশের মাটিতে। কিন্তু উইন্ডিজ এই সফরে ৩ টেস্টের সিরিজের একটি ম্যাচ বাদ দিতে অনুরোধ জানিয়েছে। বিষয়টা গতকাল জানিয়েছেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান, ‘উইন্ডিজ টেস্টের সংখ্যা কমাতে বলেছে। আমরা চেষ্টা করছি ঠিক রাখতে। প্রয়োজন হলে কমাব।’ আকরাম খান বলছিলেন আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের সবগুলো টেস্টই বাংলাদেশ অক্ষত রাখতে চায়। জানুয়ারি-ফেব্রুয়ারির সফরে উইন্ডিজের টেস্ট ছাড়াও ৩টি ওয়ানডে ও ২টি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে। একটি টেস্ট কমানোর অনুরোধ জানানো উইন্ডিজের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলবে। হাতে সময় আছে। তাই বিসিবির সিইও উদ্দিন চৌধুরী সুজন জানালেন, ‘আমরা চেষ্টা করব বেশিরভাগ ম্যাচ খেলার। একটা টেস্ট কমার সম্ভাবনা বেশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত