সাংবাদিক তোয়াব খান করোনায় আক্রান্ত

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০২:৩০ এএম

একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান সাংবাদিক দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি হয়েছেন। দৈনিক জনকণ্ঠের প্রধান প্রতিবেদক ওবায়দুল কবির দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জ্বর-কাশির উপসর্গ থাকায় গত রবিবার তিনি করোনাভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার ফলাফল পজিটিভ আসে।

বাংলাদেশের স্বাধীনতার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রেস সচিব তোয়াব খান ২০১৬ সালে সাংবাদিকতায় একুশে পদক পান। তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদ এবং প্রথম অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত