আলিয়ার লেহেঙ্গা তৈরিতে লেগেছে চার মাস

আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ০১:২৭ পিএম

​দিওয়ালির সাজে এবার একদম আলাদা কিছু করতে চেয়েছিলেন। সেই কারণে নতুন ধরনের লেহেঙ্গা পরে চমকে দেন সবাইকে।

আলিয়া ভাটের গোলাপি এ পোশাক নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এর পেছনে রয়েছে মজার গল্প।

জানা যায়, এ লেহেঙ্গা তৈরিতে ১৩ জন কারিগর কাজ করেছেন। তাদের সঙ্গে যোগ দেয় ৩৫ জন স্কুল পড়ুয়া।

লেহেঙ্গায় গাছ, পাতা, ফুল, পাখি, পশু সব ফ্যাব্রিক দিয়ে আঁকা হয়েছে। সেই সঙ্গে আলিয়ার হিট সিনেমা ‘রাজি’র গান ‘অ্যা ওয়াতন’ লেখা হয়েছে ওড়নায়।

সব মিলিয়ে এই বিশেষ পোশাক তৈরি করতে প্রায় ৪ মাস সময় লেগেছে।

চলতি বছর দিওয়ালিতে বলিউডে তেমন কোনো হাই প্রোফাইল পার্টির আয়োজন করা হয়নি। ফলে শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন আলিয়া। তারই এক ফাঁকে নতুন পোশাকটি পরে আনন্দ ভাগাভাগি করেন সবার সঙ্গে।

বর্তমানে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’-এর শেষ দিকের শুটিং নিয়ে ব্যস্ত আলিয়া ও তার প্রেমিক রণবীর কাপুর। পাশাপাশি সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’র শুটিংও শুরু করেছেন জনপ্রিয় এ নায়িকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত