বাইরে থেকে এসে পরনের কাপড় অবশ্যই ধুয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। এ নিয়ে রইল কিছু পরামর্শ
ডিটারজেন্ট
যে জামাগুলো পরে বাইরে গিয়েছিলেন সেগুলো ডিটারজেন্টের পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। কাপড়ের সঙ্গে পরিহিত মাস্ক ও গ্লাভসও ভিজিয়ে রাখতে হবে।
গরম পানি
কাপড়কে জীবাণুমুক্ত করার জন্য ৪০-৬০ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার গরম পানি নিয়ে এর সঙ্গে ভালো মানের ডিটারজেন্ট ব্যবহার করুন। এতে কাপড় সঠিকভাবে জীবাণুমুক্ত হবে।
ব্লিচিং
কিছু ব্লিচিং রয়েছে, যা কাপড় ধোয়ার কাজে ব্যবহৃত হয়। সে ক্ষেত্রে কাপড় কেচে ধোয়ার সময় এক বালতি পানিতে কয়েক ফোঁটা ব্লিচিং মিশিয়ে কাপড় ধুতে পারেন। এতে জীবাণুমুক্ত হওয়া নিয়ে সন্দেহ থাকে না।
কড়া রোদে কাপড় ছড়ানো
কাপড় ধোয়া শেষে কড়া রোদে শুকিয়ে দিন। রোদের তাপমাত্রা কম থাকলে ফ্যানের নিচে ছড়িয়ে দিন। আধা শুকনো বা স্যাঁতসেঁতে কাপড় পরে কখনোই বাইরে যাওয়া যাবে না, এতে সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যায়।
আয়রন
জামা-কাপড়, শাড়ি শুকিয়ে যাওয়ার পর পরার আগে সেগুলো আয়রন করে নিন। আয়রনের উচ্চ তাপমাত্রায় জীবাণুর একদম নির্মূল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।
কাপড় ধোয়া শেষে
কাপড় ধোয়ার পর সঙ্গে সঙ্গেই গোসল করে নিন। যদি কাছাকাছি কোথাও গিয়ে থাকেন, তবে ফিরে এসে কাপড় পরিবর্তন করে বা কেচে নেওয়ার পর অবশ্যই হাত-পা-মুখ সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিন।
