ক্যানসার আক্রান্ত আলী যাকের হাসপাতালে

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০১:১০ এএম

ক্যানসারে আক্রান্ত নাট্যব্যক্তিত্ব আলী যাকেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চলতি সপ্তাহে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে গতকাল বুধবার সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানিয়েছেন তার স্ত্রী সারা যাকের।

প্রায় চার বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন আলী যাকের। এ ছাড়া বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যাও রয়েছে তার।

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে বলেন, ‘আলী যাকেরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি করোনা আক্রান্ত নন। তবে ক্যানসারের কারণে তার শারীরিক অবস্থার একটু অবনতি হয়েছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। আমাদের চিকিৎসা প্রক্রিয়া চলমান রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত