শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সোয়া ৫ কোটি টাকার সোনার বারসহ গ্রেপ্তার এক

আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০১:১৫ এএম

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৬০টি  সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। উদ্ধার হওয়া সোনার বাজারমূল্য প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা। গতকাল বুধবার সকাল ৯টায় বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিমের ডেপুটি কমিশনার মারুফুর রহমান জানান, কাস্টমস কমিশনারের কাছে আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইনসের (ইকে-৫৮২) একটি ফ্লাইটে ঢাকায় আসা মোহাব্বত আলী নামে এক যাত্রীকে সন্দেহ হলে বোর্ডিং ব্রিজে নিয়ে তার শরীর তল্লাশি করা হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় লুকানো ৬০টি সোনার বার পাওয়া যায়। এগুলোর মোট ওজন ৬.৯০০ কেজি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত