বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে জাপানের বহুল আলোচিত গায়ক মাসাইকো কোনদোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে তার এজেন্সি।
জনি অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষে থেকে বলা হয়েছে, ‘মাসাইকোর নির্বোধ আচরণের জন্য এই কঠিন শাস্তি প্রাপ্য ছিল।’
৫৬ বছর বয়সী এই গায়ক এখন সব ধরনের কাজ থেকে ব্রাত্য রয়েছেন।
তারকারা এভাবে অন্য সম্পর্কে জড়ালে জাপানে প্রায়ই নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়। মাসাইকোর ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। অনেকে তার স্ত্রীর জন্য সমবেদনা জানিয়েছেন।
গত সপ্তাহে একটি ম্যাগাজিনে প্রথম মাসাইকোর পরকীয়ার খবর আসে।
জাপানের অন্যতম প্রভাবশালী ট্যালেন্ট এজেন্সি জনি অ্যান্ড অ্যাসোসিয়েটস বিবৃতিতে বলেছে, ‘মাসাইকো বিবাহিত হওয়ার পরেও যে আচরণ করেছেন সেটি গ্রহণযোগ্য নয়। তার এই নিষেধাজ্ঞা অন্য তারকাদের জন্য সতর্কবার্তা।’
‘সতর্ক বিবেচনার পর আমরা তাকে কঠিন শাস্তি দেয়ার সিদ্ধান্তে এসেছি।’
মাসাইকো সেই ১৯৮০ সাল থেকে জাপানে জে-পপ আইডল হিসেবে পরিচিতি পান।
জাপানে গত মাসে এমন আরেকটি ঘটনা ঘটে। পৃথিবীর শীর্ষ দুই সাঁতারুর একজন দাইও সেতোকে নিষিদ্ধ করে জাপান সুইমিং ফেডারেশন। তার পরকীয়ার ঘটনাও ফাঁস করে একটি ম্যাগাজিন।
