পূবালী ব্যাংক-আনোয়ার ল্যান্ডমার্ক সমঝোতা

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১২:০১ এএম

পূবালী ব্যাংক এবং আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে একটি সমঝোতা স্মারক ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল স্বাক্ষর হয়েছে। এতে স্বাক্ষর করেন ব্যাংকের  কনজ্যুমারস ক্রেডিট ডিভিশনপ্রধান ও মহাব্যবস্থাপক দেওয়ান জামিল মাসুদ এবং আনোয়ার ল্যান্ডমার্কের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আফজাল উদ্দিন আহমেদ। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হালিম চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিউল আলম খান চৌধুরী, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে পূবালী ব্যাংক ফ্ল্যাট, জমিসহ বাড়ি, অফিস বা কমার্শিয়াল স্পেস কিনতে আকর্ষণীয় সুদে সহজ মাসিক কিস্তিতে সর্বোচ্চ ২ কোটি টাকা পর্যন্ত ঋণ দেবে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত