ইংলিশ ক্রিকেটে কখনই বর্ণবাদ দেখেননি মঈন

আপডেট : ২০ নভেম্বর ২০২০, ১২:১৫ এএম

বর্ণবাদের বিষয়টা ইংলিশ ক্রিকেটে নতুন। সম্প্রতি তাদের ঘরোয়া ক্রিকেটে এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইয়র্কশায়ারের হয়ে খেলা আজিম রফিক নামের এক ক্রিকেটারকে নিয়ে আলোচনার সূত্রপাত। দলের কোচের কাছ থেকে বর্ণবাদমূলক মন্তব্য শুনেছেন বলে অভিযোগ করেন তিনি। আলোচনায় নতুন দিক যুক্ত করলেন দুই আম্পায়ার। জন হোল্ডার ও ইসমাইল দাউদ নামের দুই আম্পায়ার জানান, সাদা চামড়ার না হলে আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব দেওয়া হয় না কোনো আম্পায়ারকে। বিষয়টি নিয়ে পাকিস্তান বংশোদ্ভূত অলরাউন্ডার মঈন আলিকে প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ খেলতে সে দেশে ইংল্যান্ডের অন্যদের সঙ্গে কোয়ারেন্টাইনে থাকা মঈন বলেন, ‘আমি বুকে হাত রেখে পরিষ্কারভাবে বলতে পারি, ইংলিশ ক্রিকেটে এমন কিছু আমার সামনে হয়নি। আমি মনে করি, রান করলে এবং উইকেট নিলে অবশ্যই আপনি দলে থাকবেন। গত ছয় বছরে ইংল্যান্ড দলে সেটাই করে আসছি এবং দলের একজন মনে করি নিজেকে। তবে হ্যাঁ, অনেকের সঙ্গেই অনেক কিছু হয়ে থাকে এবং তারা সেগুলো বলবে। কিন্তু আমার মনে হয় এগুলো দূর করার জন্য অনেক কিছুই করা যেতে পারে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত