বিড়ালের ডাক অনুবাদ করবে অ্যাপ

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১২:৫৫ এএম

বিড়ালের ‘ম্যাও’ ডাক অনুবাদ করতে একটি অ্যাপ তৈরি করেছেন আমাজনের সাবেক এক অ্যালেক্সা ইঞ্জিনিয়ার। বিবিসি জানিয়েছে, মিউটক (গবড়ঞিধষশ) নামের ওই অ্যাপ ম্যাও ডাক রেকর্ড করে তার অর্থ বোঝার চেষ্টা করবে। কোনো বিড়ালের মালিক তার পোষ্যটির ডাকের অর্থ বোঝাতে নিজের মতো করে ডেটাবেইস তৈরি করতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা সফটওয়্যার সেই ডেটাবেইস সংরক্ষণ করে রাখবে। অ্যাপটির শব্দভা-ারে এখন ১৩টি বাক্যাংশ আছে। এর মধ্যে উল্লেখযোগ্য ‘ফিড মি’, ‘আ’ম হাংরি’ এবং ‘লিভ মি অ্যালন’। গবেষকরা বলেন, বিড়াল নিজেদের মধ্যে যোগাযোগের জন্য কোনো ভাষা ব্যবহার করে না। মানুষের দৃষ্টি কাড়তে তারা বিশেষ পরিস্থিতিতে ‘ম্যাও’ ডাকে। ‘বিড়ালের ম্যাও কখনো স্বাভাবিক শব্দ নয়। এটি মূলত তাদের যোগাযোগের একটি ভাষা,’ জানিয়ে বিড়ালের আচরণবিষয়ক বিশেষজ্ঞ মাইকেল দেলগাদো রিডার্স ডাইজেস্টকে বলেন, ‘আপনার বিড়াল এ সময় বোঝানোর চেষ্টা করতে পারে সে ক্ষুধার্ত। তাই এভাবে মনোযোগ কাড়তে চায়।’ মানুষ যে পরিস্থিতে ‘হ্যালো’ বলে, বিড়ালরাও অধিকাংশ সময় তেমন করে ‘ম্যাও’ ডাকে বলে জানান তিনি।

নতুন অ্যাপটির ডেভেলপার বলেছেন, ‘ঠিক এ কারণে স্বতন্ত্র কোনো ডেটাবেইস তৈরির চেয়ে অ্যাপের অনুবাদ বিড়ালভেদে ভিন্ন হবে। এ ক্ষেত্রে মালিক নিজের মতো করে প্রোফাইল তৈরি করে নিতে পারবেন।’ অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোরে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। একদম প্রাথমিক পর্যায়ে থাকায় অনেক ব্যবহারকারী কিছু ত্রুটির অভিযোগ করেছেন। অনেকে অ্যাপটি পছন্দের কথাও জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত