হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও কবি হিমেল বরকত। বর্তমানে তিনি রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক বারডেম হাসপাতালে চিকিৎসাধীণ রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বাসা থেকে অনলাইনে ক্লাস নেয়ার সময় হিমেল বরকতের হার্ট অ্যাটাক হয়। এর পরপরই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল নয়।
চিকিৎসকের বরাত দিয়ে হাসপাতালে উপস্থিত হিমেল বরকতের ঘনিষ্ঠরা জানান, তার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের চেষ্টা করছেন চিকিৎসকেরা। তিনি করোনা আক্রান্ত কিনা- সেটি নিশ্চিত হতেও নমুনা নেয়া হয়েছে।
