আবার সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড জয়ী গ্রামীণফোন

আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১১:২৬ পিএম

আবারও সুপারব্র্যান্ডস বাংলাদেশ অ্যাওয়ার্ড জিতেছে গ্রামীণফোন। দেশের মানুষ, এর গ্রাহক ও সব অংশীদারের আস্থায়ই সম্মানজনক এ স্বীকৃতি পেয়েছে গ্রামীণফোন। এ জন্য প্রতিষ্ঠানটি গ্রাহক ও সব অংশীদারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার সাজ্জাদ হাসিব বলেন, ‘সুপারব্র্যান্ড হওয়ার ক্ষেত্রে আমাদের ওপর আস্থা রাখার জন্য আমি গ্রাহক, পার্টনার ও স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাই। এ অ্যাওয়ার্ড বাংলাদেশে কানেক্টিভিটি পার্টনার হিসেবে আমাদের ২৩ বছরের বেশি সময় ধরে নানা উদ্যোগ নিয়ে কাজ করার স্বীকৃতিস্বরূপ। আমরা আমাদের মূল্যবান গ্রাহকদের উদ্দেশে এ অ্যাওয়ার্ড উৎসর্গ করছি।’ বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত