ভাসানী ছাড়া বঙ্গবন্ধুর অস্তিত্ব নেই : জাফরুল্লাহ

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৬:৫২ এএম

মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ও ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘ভাসানী সারা জীবন দেশরক্ষার সংগ্রাম আহ্বান করে গেছেন। তার জীবন-দর্শনের প্রধান বক্তব্যই হচ্ছে জালিমের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। তাই ভাসানী ও বঙ্গবন্ধু দুজনকেই সমানভাবে শ্রদ্ধা করতে হবে।’ গতকাল শনিবার ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় জাফরুল্লাহ আরও বলেন, ‘আমাদের সরকারপ্রধান চতুরতাতে অপরিসীম। এ সরকার জনগণের ভোটের অধিকার ও কথা বলার অধিকার খর্ব করে ফেলেছে। তাই আজ পরিবর্তন দরকার। ইসলামাবাদের শাসন টিকেনি, ঢাকার শাসনও টিকবে না।’

জেলা ভাসানী অনুসারী পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় সভায় অন্যদের মধ্যে ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল, সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, ন্যাপ নেতা অধ্যাপক আবুল বাশার, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহীন মোহাম্মদ আমানউল্লাহ, অ্যাডভোকেট তোতা মিয়া প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত