ভোলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ জন নিহত

আপডেট : ২২ নভেম্বর ২০২০, ০৭:০২ এএম

ভোলার বোরহানউদ্দিনে বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯ জন। আহতদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ‘বাটামারা পীরের বার্ষিক ওয়াজ মাহফিল’ এলাকায় বেলুন ফোলানোর সময় এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতা মো. নিরব ও হাসনাইন নামে এক কিশোর মারা যায়। হাসনাইন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা হাওলাদারের ছেলে এবং নিরবের বাড়ি ভোলা সদর উপজেলায়।

জেলা প্রশাসকের পক্ষ থেকে নিহত পরিবারদের ১০ হাজার টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে এবং আহতদের চিকিৎসার সব ব্যবস্থা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত